Posts

Showing posts from February, 2024

স্কুলশিক্ষার্থীদের প্রদান করা হচ্ছে ৫,০০০ -১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা, এখুনি আবেদন করুন অনলাইনে।

Image
৫ হাজার টাকা সহায়তা পাবে স্কুলশিক্ষার্থীরা, আবেদন অনলাইনে অনলাইনে আবেদন অসচ্ছল শিক্ষার্থীদের স্কুলে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এ টাকা পেতে অসচ্ছল শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন করতে হবে। ভর্তি–সহায়তা পেতে শিক্ষার্থীরা ২৯ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি–সহায়তা পেতে অনলাইনে আবেদন করতে হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ভর্তিকৃত ও অধ্যয়নরত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তি–সহায়তা দেওয়া হবে। ভর্তি–সহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত ও...