Top 10 Rescrutiny FAQ | SSC Rescrutiny 2026: Application Date, Fee, Process & Result

SSC Rescrutiny 2026 – Top 10 FAQ


SSC Rescrutiny 2026 Application Link
১. SSC Rescrutiny 2026-এর আবেদন কবে থেকে শুরু হবে?
SSC 2026 পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট ২০২৬ থেকে শুরু হবে।
২. SSC Rescrutiny 2026-এর আবেদন করার শেষ তারিখ কত?
পুনঃনিরীক্ষণের আবেদন করার শেষ তারিখ ১৭ আগস্ট ২০২৬।
৩. SSC Rescrutiny-এর জন্য কীভাবে আবেদন করতে হবে?
শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে বোর্ড নির্বাচন করতে হবে এবং পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
৪. SSC Rescrutiny-এর জন্য প্রতি বিষয়ে কত টাকা ফি দিতে হবে?
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা পুনঃনিরীক্ষণ ফি প্রযোজ্য হবে।
৫. SSC Rescrutiny ফি কীভাবে পরিশোধ করা যাবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী বিকাশ, নগদ ও সোনালী সেবা-এর মাধ্যমে পুনঃনিরীক্ষণ ফি পরিশোধ করা যাবে।
৬. একাধিক বিষয়ে SSC Rescrutiny-এর আবেদন করা যাবে কি?
হ্যাঁ। একজন শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী ধাপে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে এবং প্রয়োজনীয় বিষয় নির্বাচন করে আবেদন করা যাবে।
৭. ফি দেওয়ার পর কি আবার কোনো বিষয় Rescrutiny-এর জন্য যোগ করা যাবে?
হ্যাঁ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একবার আবেদন জমা দেওয়ার পরেও একইভাবে নতুন বিষয় যুক্ত করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
৮. ফি পরিশোধের আগে কি Rescrutiny-এর বিষয় পরিবর্তন করা যাবে?
হ্যাঁ। ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে “মুছে ফেলুন” অপশনের মাধ্যমে নির্বাচিত বিষয় প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
৯. একবার ফি পরিশোধ করার পর কি আবেদনকৃত বিষয় বাতিল বা ফি ফেরত নেওয়া যাবে?
না। একবার ফি জমা দেওয়ার পর আবেদনকৃত বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।
১০. SSC Rescrutiny-এর জন্য কি ম্যানুয়ালি আবেদন করা যাবে?
না। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই নির্ধারিত অনলাইন পদ্ধতিতেই আবেদন করতে হবে।

Comments

Popular posts from this blog

admission | college admission result 2026 | xi admission results | college admission result

Notun Kuri Sports Registration | All Bangladeshi Students

GPA-5 Reception 2026 Registration