Google_Ads

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০ ২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি আবেদন শুরু ৮ জুন, ক্লাস ২৮ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও প্রফেশনাল কোর্সে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। অনলাইনে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু আগামী ৮ জুন থেকে। চলবে ২২ জুন পর্যন্ত। আগামী ২৮ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বর্ষের প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে আগামী ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। আগামী ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে। গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। সভায় করোনাকালে ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.