Posts

Showing posts with the label BD Govt. Medical Assistance

চিকিৎসা সহায়তার ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা গ্রহণ করুন How to get 50,000 (fifty thousand) taka of medical assistance from the Bangladesh Government

Image
আপনার যদি ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া এই ০৬ টি রোগের যে কোন একটি, তবে আপনিও সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে চিকিৎসা সহায়তার ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা পেতে পারেন। আর্থিক সহায়তা/ অনুদানের পরিমাণ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হার্ট ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত নির্বাচিত প্রত্যেক গরীব রোগীকে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হবে। আর্থিক অনুদান বৃদ্ধি/হ্রাসের ক্ষমতা সরকার সংরক্ষণ করবে। প্রার্থী নির্বাচনের মানদণ্ডঃ (ক) নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। (খ) দুঃস্থ: সর্বোচ্চ দুঃস্থ ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে। (গ) আর্থ-সামাজিক অবস্থা: ১. আর্থিক অবস্থার ক্ষেত্রে: শিশু, নিঃস্ব, উদ্বাস্তু ও ভূমিহীনকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে। ২. সামাজিক অবস্থার ক্ষেত্রে: বয়োজ্যেষ্ঠ, বিধবা, তালাকপ্রাপ্তা, বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে। (ঘ) ভূমির মালিকানা: প্রযোজ্য ক্ষেত্রে ভূমিহীন ...