গুচ্ছ ভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাথমিক আবেদন শুরু কাল ১ এপ্রিল ২০২১ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রথমবারের মতো গুচ্ছ ভিত্তিতে অনুষ্ঠেয় দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন নেওয়া শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে।
এদিন দুপুর ১২টায় অনলাইনের (www.gstadmission.ac.bd) মাধ্যমে এ অবেদন শুরু হয়ে চলবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য— এই তিন বিভাগের পরীক্ষা হবে তিন দিনে।
এদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বষর্ সমণ্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি কমিটির সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ করা হয়। এতে ভর্তির প্রাথমিক আবেদনের যোগ্যতা, ভর্তি পরীক্ষার সময়সূচি এবং ভর্তি পরীক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রাথমিক আবেদনে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। ২০১৯ ও ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা প্রাথমিক আবেদন করতে পারবেন। তবে, শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির মোট জিপিএ বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০০, বাণিজ্য শাখার জন্য ন্যূনতম জিপিএ-৭.৫০ ও মানবিক শাখার জন্য ন্যূনতম জিপিএ -৭.০০ থাকতে হবে। প্রত্যেক শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫ থাকতে হবে।
প্রাথমিক আবেদনকারীদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফলাফল এবং চূড়ান্ত আবেদন পরবর্তীতে ভর্তির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে
আগামী ১৯ জুন এ ইউনিটের (বিজ্ঞান), ২৬ জুন বি ইউনিটের (মানবিক) ও ৩ জুলাই সি ইউনিটের (ব্যণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘন্টাব্যাপী এ পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ১টা পর্যন্ত।

Have a question or suggestion? Drop a comment below!
We reply to every genuine comment.
(No spam or links please — they will be removed.)