Join Bangladesh Navy

আবেদনের অযোগ্যতা
১. বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে।

২. সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে।
৩. দ্বৈত নাগরিকত্ব।
৪. সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।
আবেদনের নিয়ম
নাবিক পদে আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে Sailor Section/Apply Now–এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক্‌–যোগ্যতা যাচাই করে নাবিক ও এমওডিসির (নৌ) শাখাভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
এরপর Sign Up/Sign In করে প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস) এবং মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
ফি প্রদানের পর অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণক করা ফরম আবার যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী সময়ে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।
আবেদন ফি ৩০০ টাকা।
ভর্তি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র
৩টি কেন্দ্রে ২৬ এপ্রিল ২০২৬ থেকে ২৪ মে ২০২৬ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্র: ১. বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা।
২. বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা।
৩. নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম।
শাখা অনুযায়ী পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন এই লিংকে
প্রয়োজনীয় সনদসহ নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ১৮ মার্চ ২০২৬
আবেদন শেষ: ২০ এপ্রিল ২০২৬

Comments

Popular posts from this blog

NU Honours 3rd Year Result 2025 Published!!!

বৃত্তির ফলাফল পাবেন যেভাবে | বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা পাবে? | Scholarship Result Published!!! | scholarship-results

FIFA World Cup 2026 Semi-Finals